২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে যুবককে গুলি করে হত্যা

ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 01:43 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

নিহত মাসুম হোসেন (২৫) ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের গোডাউন পাড়ার আব্দুল কাদের ওরফে সজিব আহম্মেদের ছেলে।

ওসি আকরাম বলেন, বাগানের ভেতর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে। মাসুমের দেহে তিনটি গুলির চিহ্ন রয়েছে।

লাশের পাশ থেকে একটি ছুরি ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে মাসুম খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তার বিরুদ্ধে কোটচাঁদপুর ও মহেশপুর থানায় একটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে বলে জানান ওসি।