২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শরবত পানে ২ নারীর মৃত্যু, আটক ১

দিনাজপুরে শরবতের বিষক্রিয়ায় দুই নারীর মৃত্যুর পর একজনকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 12:21 PM

Updated : 22 Aug 2022, 05:55 PM

কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনাজপুর শহরের উত্তর কাঞ্চন কলোনীর একটি বাড়িতে মঙ্গলবার এ ঘটনা ঘটে। 

ওই বাড়ির ভাড়াটিয়া দুলাল হোসেনের দেয়া ইসবগুলের শরবত খেয়ে বাড়ির মালিক দিলারা বেগম (৬৫) এবং ভাড়াটিয়া ময়নার স্ত্রী নসু (৩০) ও শাহাজাহনের স্ত্রী জুলেখা বেগম অসুস্থ হয়ে পড়েন।

তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পর দিলারা ও জুলেখার মৃত্যু হয়। নসু বেগম ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

দিলারা বেগমের ছেলে আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাড়াটিয়া দুলাল শরবত বানিয়ে তার স্ত্রী বিথি বেগমকে দেন। বিথি ওই শরবত খেতে দেন দিলারাসহ অন্যদের।

ওসি আলতাফ হোসেন জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে দুলালকে আটক করেন তারা। তবে দুলালের স্ত্রী বিথি পলাতক।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আমির আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক পরীক্ষায় এটা নিশ্চিত যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে কি ধরনের বিষ ছিল তা আরো পীক্ষা ছাড়া বলা সম্ভব না।”