২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় পৌর মেয়র জেলে

বিরোধীদলের অবরোধ চলাকালে হত্যার একটি মামলায় কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার মেয়র এহসান কুফিয়াসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 05:51 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার জেলা বিচারিক হাকিম রাজীবুল হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ তিনজন সকালে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক তাদের আবেদন নাকচ করেন।

কারাগারে যাওয়া অপর দুজন হলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বাদল ও কর্মী সুমন মিয়া।

মেয়র এহসান কুফিয়া পৌর বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির নেতৃত্বে তখনকার বিরোধী জোটের অবরোধ চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে শের আলী নামে একজন নিহত হন।

শের আলীকে আওয়ামী লীগকর্মী দাবি করে তার ছোট ভাই মো. জহির মিয়া ৬৬ জনের নামসহ অজ্ঞাত পরিচয় আরো সাত থেকে আটশ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় এই তিনজনকে আসামি দেখানো হয়।

মেয়রসহ এ তিনজন হাই কোর্ট থেকে জামিন নিয়ে বাইরে ছিলেন। জামিনের মেয়াদ শেষে আদালতে হাজির হয়ে আবার জামিনের আবেদন করেন।