ভাতিজার ইটের আঘাতে চাচা খুন
ঝিনাইদহ সদর উপজেলায় ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বানিয়াবহু গ্রামে এ ঘটনায় নিহত হন ওই গ্রামের সুলতান মোল্লা (৫২)।
সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরি বলেন, জমি বিক্রির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ভাতিজা বাদশা ইট দিয়ে চাচা সুলতান মোল্লার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান সুলতান।
এ ঘটনার পর বাদশা পালিয়ে গেছে বলে ওসি জানান।
