বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতির জনকের ৯৪তম জন্মবার্ষিকীতে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথমে রাষ্ট্রপতি জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল গার্ড অফ অনার দেয়। বিউগলে বেজে উঠে করুণ সুর। পরে দোয় ও ফাতেহা পাঠ করা হয়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, নৌমন্ত্রী শাজাহান খান, নারী ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।
আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন শেখ ফজলুল করিম সেলিম,সাংসদ ফারুক খান,সাংসদ জাহাঙ্গীর কবির নানক,সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম,সাংসদ শেখ হেলাল উদ্দিন,সাংসদ শেখ ফজলে নূর তাপস, সাংসদ ইসরাফিল আলম ও এফবিসিসিআই সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইয়া, রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম,প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আব্দুস সোবহান শিকদার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এসময় উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ৫৫ ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমানও ছিলেন।
প্রধানমন্ত্রী হিসাবে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রিপরিষদ সদস্য এবং দলীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেন শেখ হাসিনা।
পরে,ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া,বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম হামিদ এবং স্থানীয় আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
