এনসিটিবি ও বরিশাল বোর্ড চেয়ারম্যান ওএসডি
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. শফিকুর রহমান এবং বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদারকে ওএসডি করা হয়েছে।
রোববার জারি করা আদেশে তাদেরকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করে শিক্ষা মন্ত্রণালয়ের।
গত বছরের ৯ মে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিকুর রহমানকে এনসিটিবির চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়।
এর আগে তিনি কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
তবে এনসিটিবির নতুন চেয়ারম্যান হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়নি।
বিমল কৃষ্ণ প্রেষণে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছিলেন।
