২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে যুবকের গলিত লাশ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 07:19 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

পার্বতীপুর মডেল থানার এসআই পলাশ চন্দ্র দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

উদ্ধার লাশটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

এসআই জানান, লাশের পরনে ফুল হাতা চেক গেঞ্জি ও কালো রঙের প্যান্ট ছিল।

ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।