২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 06:04 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রোববার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সামনের সড়কের পাশে হারুনুর রশিদের (২৮) লাশ পাওয়া যায়।

হারুন উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পারশোনাই ডাঙ্গা গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান, সকালে সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ বেলা ১২টার দিকে ওই স্থান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী পুতুল বেগমের বরাত দিয়ে তিনি বলেন, হারুন বিয়ে পর থেকে উপজেলা সদরের বর্ধনকুটি চকগোবিন্দপুর  এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন। রোববার সন্ধ্যায় তার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান, রাতে আর ফেরেননি।

তবে নিহতের বোন সুফিয়া বেগমের দাবি শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করে ওখানে লাশ ফেলে রেখেছে।

এ ঘটনায় হারুনুর রশিদের বাবা আব্দুস সোবহান বাদী হয়ে  থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।