২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 06:00 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসসহ সিলেট নগরীর ২২টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.sust.edu/admission) ভিজিট করে পরীক্ষার আসন বিন্যাস জানতে পারবে।

এছাড়া মোবাইল ফোনে এসএমএস করে ও আসন বিন্যাস জানতে পারবে। এই জন্য শিক্ষার্থীদের যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST<space>SEAT<space>Admission Roll লিখে ২৩২৩ নম্বরে এসএমএস করতে হবে।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক শাহ আলম আরো জানান, শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইটি ইউনিটে ১৪০০ আসনের বিপরীতে ৪৯৪৪২ জন শিক্ষার্থী আবেদন করেছে।  প্রতি আসনে বিপরীতে ৩৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।