২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় মন্দিরে অগ্নিসংযোগ

গাইবান্ধা সদর উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি কালীমন্দির পুড়ে গেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 05:42 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

শনিবার গভীর রাতে গিদারী ইউনিয়নের কমলার বাজারের পালপাড়া কালীমন্দিরে এ আগুনে পুড়ে গেছে মন্দিরের ঘর, পূজার বিভিন্ন সামগ্রী ও প্রতিমা।

মন্দির কমিটির সভাপতি বাতাসু চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক ফণী ভূষণ বলেন, রাত দেড়টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে মন্দিরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। টের পেয়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার জুয়েল আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ বিষয়ে  কোনো কথা বলতে রাজি হননি।

সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্ত্তী বলেন, এনিয়ে বাতাসু চন্দ্র পাল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। কিন্তু  পুলিশ বিকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।