খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ নেতা আটক
খাগড়াছড়ির মাটিরাংগায় অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অর্থ সম্পাদক নবীন চাকমাকে আটক করেছে সেনাবাহিনী।
নবীন লক্ষীছড়ি উপজেলার হাজাছড়ি গ্রামের সমীর দেওয়ানের ছেলে।
ওসি মাইন উদ্দিন বলেন, একটি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং চাঁদা আদায়ের রশিদসহ তাকে আটক করা হয়। নবীনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
