ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ট্রাক্টর চাপায় এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত রিপন কুমার দত্ত গৌরীপুর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
ওসি সাইফুল বলেন, উপজেলা নির্বাচনে সহকারী প্রিসাইডিং অফিসার হিসাবে গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন শেষে মোটর সাইকেলে করে নান্দাইলের বেলতলিতে নিজ বাড়িতে ফিরছিলেন রিপন। পথে ঝালুয়া এলাকায় একটি লরি ট্রাক্টর চাপা দিলে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
