সিঙ্গাপুর যাচ্ছেন অর্থমন্ত্রী
স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সেখানে ন্যাশনাল হার্ট সেন্টারে তিনি স্বাস্থ্য পরীক্ষা করাবেন। দেশে ফিরবেন ১৮ মার্চ।
অর্থমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত সোয়া ১১টায় মন্ত্রী সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার’ অংশ হিসেবে অর্থমন্ত্রী সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানান শাহেদুর রহমান।
