২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সাজা খেটে ফিরল ৫ বাংলাদেশি

অনুপ্রবেশের দায়ে দুই বছর সাজা কাটানো পাঁচ বাংলাদেশিকে বেনাপোল সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 10:18 AM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বেনাপোল চেকপোস্ট বিজিবির নায়েক সুবেদার মোহাম্মাদ আব্দুল্লাহ জানিয়েছেন, শুক্রবার রাতে ভারত সরকারের দেয়া বিশেষ পাসের মাধ্যমে তারা ফেরত আসেন।

এরা হলেন- যশোর জেলার উপশহর এলাকার সুমি আক্তার (২৬), শার্শার কন্যাদহ গ্রামের সালমা খাতুন (২১), সাতক্ষীরা খানপুর এলাকার রোজিনা খাতুন (২৬), রাজশাহীর গোদাগাড়ি এলাকার সহোদর বাহাদুর (১৮) ও স্বপন (২১)।

এ সময় বিজিবির সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারাও।

বিজিবির নায়েক সুবেদার মোহাম্মাদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাল চাকরির প্রলোভনে দেখিয়ে দালালরা তাদের ভারতে পাচার করে। কলকাতা শহরে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে তারা আটক হন।

পরে অনুপ্রবেশের অভিযোগে দেশটির আদালত তাদের দুই বছর কারাদণ্ড দেয়। সাজাভোগ শেষে মুর্শিদাবাদ ‘জাবালা শেল্টার হোম’ তিন তরুণীকে নিজেদের হেফাজতে নেয়।

পাঁচ জনকেই বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।