ঢাকা মেডিকেল কলেজে মাদকসহ নারী গ্রেপ্তার
ঢাকা মেডিকেল কলেজে মাদক বিক্রির সময় এক নারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার বুলবুলি (৩৮) পুরান ঢাকার হোসেনি দালান এলাকার বাসিন্দা বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার রাত ৮টার দিকে মেডিকেল কলেজের গ্যারেজে গাঁজা বিক্রির সময় হাতেনাতে বুলবুলিকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে গাঁজা বিক্রির আড়াই হাজার টাকা ও বেশ কিছু গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, বুলবুলি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিতরে গাঁজা বিক্রি করতেন।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
