২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘর ভাড়া তোলা নিয়ে বড় ভাইয়ের ছুরিতে একজন খুন

ঘর ভাড়া তোলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রামে বড় ভাইয়ের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 08:44 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

নিহত মনা শিকদার (২৪) বন্দরনগরীর হামজারবাগের মোমিনবাগ আবাসিক এলাকার দেলোয়ার শিকদারের ছেলে।

পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকেলে মোমিনবাগ আবাসিক এলাকায় নিজেদের বাড়ির ভাড়া তোলাকে কেন্দ্র করে মনার সঙ্গে বড় ভাই ভুট্টু শিকদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভুট্টু মনাকে ছুরিকাঘাত করে।

সন্ধ্যা ৬টার দিকে মনাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান।

নিহতের পেটের বাম পাশে জখম হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে ওসি ওমর ফারুক জানিয়েছেন।