২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিন টুকু জামিনে মুক্ত

বিএনপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপিত সুলতান  সালাউদ্দিন টুকু জামিনে মুক্তি পেয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 07:37 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

শুক্রবার সন্ধ্যায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

বিভিন্ন থানায় তার বিরুদ্ধে করা ৩০টি মামলায় আদালত জামিন দিলে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ (জেলার) মো. জানাতুল ফারদিন জনান, শুক্রবার বিকেল ৩টার দিকে জামিনের কাগজপত্র কারাগারে আসার পর তা যাচাইবাছাই করে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে মুক্তি দেয়া হয়েছে।

তাকে গ্রেপ্তারের পর গত ১ নভেম্বর প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং পরে ৫ নভেম্বর কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়।

কারগার থেকে বেরিয়ে আসার পর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো. কামারুজ্জামান, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সুরুজ আহমেদ, গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মনিরুল ইসলাম মনি ও অন্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

টুকুর ব্যক্তিগত সহকারী মো. মিজানুর রহমান জানান, সুলতান সালাউদ্দিন টুকুকে গত ২১ অক্টোবর পুলিশ গ্রেপ্তার করে।

ভাংচুর, অগ্নিসংযোগ ও হেফাজতের সংঘর্ষসহ বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে।

সর্বশেষ তিনি ৯ মার্চ পল্টন থানার ৬টি, মতিঝিল থানার ৩টি ও রমনা থানার ১টি মামলায় জামিন লাভ করেন। এরআগে অন্য মামলায় জামিন পান তিনি।

এসব মামলার মধ্যে ১২টি মামলায় ৩৭দিন তিনি রিমান্ডে ছিলেন।