নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর জরিমানা
নোয়াখালীর সেনবাগে উপজেলা নির্বাচনে আচরণ বিধি লংঘনের দায়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীকে জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সদরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করার দায়ে বৃহস্পতিবার দুপুরে কাজী মফিজুররহমানকে জরিমানা করা হয়।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় মফিজুরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
