২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পতাকার অবমাননাঃ সিলেটে ৭ জন কারাগারে

প্রধানমন্ত্রীর প্রতিকৃতি অবমাননা এবং জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার মামলায় সাতজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 07:28 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার জেলা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে প্রেরণ হওয়া আসামীরা হলেন, সিলেটের ওসমানীনগরের কোনাপাড়ার সুলতান আহমদ, লয়লুছ মিয়া, নানু মিয়া, শামীম মিয়া, খালেদ আহমদ, আবদুল মান্নান ও মিন্টু মিয়া।

মামলার বরাত দিয়ে রাষ্ট্র পক্ষেও সহকারী কৌঁশলী শামসুল ইসলাম জানান, গত বছরের ১০ মার্চ ওসমানীনগরের কোনাপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে সুলতান আহমদের নেতৃত্বে একদল লোক স্কুলে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি অবমাননা ও জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে অবমাননার ঘটনাটি ঘটেছিল বলে জানান তিনি।

এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ওসমানীনগর থানায় মামলা করেন।

গত ৬ মার্চ মামলার ৭ আসামী আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন লাভ করেন।

বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে আদালত সুলতান আহমদসহ ৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মিসবাহ উদ্দিন চৌধুরী ও মোহতাদিনুর রহমান সেলিম এবং আসামী পক্ষে শুনানিতে অংশ নেন মনির উদ্দিন আহমদ ও মোতাহির আলী।