২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাড়া পাননি সহিংসতায় সন্দেহাজন ৯০ বছর বয়সীরা

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে অবরোধে সহিংসতায় জড়িত সন্দেহভাজন হিসেবে ভোরে ৯০ বছরের বৃদ্ধসহ আটক ২৭ জনের মধ্যে ১৩ জনকে সন্ধ্যায় ছেড়ে দেয়া হয়েছে। তবে ছাড়া পাননি ৯০ বছর বয়সীসহ অন্য বৃদ্ধরা।

মেহেরপুর প্রতিনিধি

খাঁন মুহাম্মদ মামুন, কুয়াকাটা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 06:14 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে থানা থেকে পুলিশের গাড়িতে করে তাদের গ্রামের উদ্দেশ্যে নিয়ে যেতে দেখা যায়।

সদর থানার ওসি আতিয়ার রহমান জানান,  রূপ চাঁদ (৭০), গিয়াস উদ্দিন (৭২), শফিউদ্দিন (৭৫), শাহার উদ্দিন (৬৫), কেরামত আলী (৭০), মহন আলী (৬৭), জাফর আলী (৭৪), সাকের আলী (৭০), আব্দুস সাক্তার (৬৫), মদন শেখ (৭৮), সুরমান আলী (১৯), নাসিম উদ্দিন (৬৫) ও শওকত আলীকে (৩৮) ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল জানিয়েছেন ছাড়াপ্রাপ্তদের মধ্যে ওই গ্রামের দলের সহ-সভাপতি রূপ চাঁদসহ (৭০) সহ সাত জন আওয়ামী লীগের সদস্য রয়েছেন। (উপরের তালিকার প্রথম সাতজন)

১৩ জনকে ছেড়ে দেয়ার পরও আটক ষাটোর্ধ্ব বয়সীদের মধ্যে রয়েছেন মফিজার রহমান (৯০), জনা উদ্দিন (৯০), নজরুল হোসেন (৮৫), ফজর শেষ (৮২), আব্দুল মতিন (৭৮), লাল মোহাম্মদ (৭৭) ও তসলিম উদ্দিন (৬৭)।

সরকার বিরোধী আন্দোলনে মেহেরপুরে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে অন্যদের সঙ্গে ১৬ জন অতি বৃদ্ধ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের বন্দরগ্রাম থেকে ২৭ জনকে আটক করা হয়।

পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, আটককৃতদের রাজনৈতিক পরিচয় ও বয়স যাঁচাই বাছাইয়ের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

অন্য আটকরা হচ্ছেন মোহন আলী (৫৫), আব্দুল কুদ্দুস (৫০), বুলু খঁন (৪৫), ইদ্রিস আলী (৩৫), আব্দুর রহিম (২০), বখতিয়ার হোসেন (৪০) ও আতিয়ার রহমান (২৭)।

আগে ওসি আতিয়ার আটককৃতদের জামায়াত-বিএনপির কর্মী বরে দাবি করেছিলেন।

তিনি জানান, তারা সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলনের সময় বন্দর গ্রামে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, বৃক্ষনিধন, বিস্ফোরণসহ সহিংসতা ঘটায়।

এ মামলায় জড়িতদের আটক করতে পুলিশ বৃহস্পতিবার ভোরে ওই গ্রামে অভিযান চালায়।

“তখন সন্দেহভাজন বিএনপি জামায়াতের ২৭ নেতাকর্মীকে আটক করা হয়।”

বৃদ্ধদের আটকের ব্যাপারে জানতে চাইলে ওসি বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”