২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 05:42 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার মাঝিপাড়া এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনায় নিহত হন জনাব আলী (৭০)।

তিনি সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের চকচকা গ্রামের বাসিন্দা।

পলাশবাড়ী থানার ওসি রাজিউর রহমান জানান,  দুপুরে জনাব আলী ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বাইসাইকেলে করে গাইবান্ধা যাচ্ছিলেন। পথে মাঝিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠিয়েছে।

দুর্ঘটনার পর মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি