চট্টগ্রামে ১৮ বিএনপি-জামায়াতকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত কর্মীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সীতাকুণ্ড, লোহাগাড়া, সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারদের সবাই নাশকতাসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।
এদিকে লোহাগাড়া উপজেলায় অভিযানে পুলিশ জামায়াত ইসলামীর তিন কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানান লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান।
সোনাকানিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশ ইসলামী ছাত্র শিবিরের আরেক কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন।
গ্রেপ্তার জিয়াউর রহমান (২৪) একটি হত্যা চেষ্টা মামলার আসামি।
