২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 09:24 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

প্রধানমন্ত্রী এদিন সকাল সাড়ে ১০টায় মন্ত্রনালয়ের সভাকক্ষে একটি সভায় যোগ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. হারুন-অর-রশিদ বিশ্বাস।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নিজের কাছে রাখেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয় আসাদুজ্জামান খান কামালকে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বুধবার থেকেই সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়। বুধবার থেকে মন্ত্রণালয়ের পেছনের প্রবেশ পথ বন্ধ করে দেয়ায় সামনের ফটক দিয়ে সবাইকে প্রবেশ করতে হয়।

গত ৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এবং ১৬ ফেব্রুয়ারি শ্রম মন্ত্রণালয়ে অফিস করেন।