কক্সবাজারে ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ২
কক্সবাজারে পৃথক অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে।
বুধবার এ তিন অভিযানে দুইজনকে আটক করা হয় বলে বিজিবি ও জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে।
বিজিবির টেকনাফ-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বেলা ১২টার দিকে টেকনাফের নাফনদীর তিন নম্বর স্লুইচ গেইট এলাকা থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা।
এসব ইয়াবা মিয়ানমার থেকে এসেছে। তবে বহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
প্রায় একই সময়ে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকা থেকে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (৪২) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
আটক জাকির কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকার মৃত মফজ্জলের ছেলে।
গোয়েন্দা পুলিশের আরেকটি দল বিকাল ৪টার দিকে কক্সবাজার সদরের লিংক রোড এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ মো. শাহ আলম (১৬) নামের একজনকে আটক করেছে।
শাহ আলম টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার বদি আলম সুলতানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম জানিয়েছেন, আটক দুজনের নামে মামলা করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
