২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে মৎস্য খামারে যুবকের লাশ

লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি মৎস্য খামার থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 02:27 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

“নিহতের বয়স আনুমানিক ২৪/২৫ বছর। তার হাত-পা বাঁধা ছিল, গলায় ছিল ছুরির আঘাতের চিহ্ন।”

সকাল ১১টার দিকে স্থানীয় শামছুল ইসলামের মালিকানাধীন মৎস্য খামারের ভেতরে লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পুলিশ জানায়, খামারের মালিক শামছুল লক্ষ্মীপুর শহরে থাকেন। খামার দেখাশোনা করেন একজন তত্ত্বাবধায়ক।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।