২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাতিজা হত্যার দায়ে চাচার ফাঁসি

পাঁচ বছর বয়সী ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 02:15 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ বুধবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নীলু মিয়া (৪৩) মদন উপজেলার কাইকুরিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। মামলার শুরু থেকেই তিনি পলাতক।

ওই আদালতের এপিপি সুভাষ বণিক অজয় জানান, পৈত্রিক জমির ভাগ নিয়ে বড়ভাই আরজু মিয়ার সঙ্গে নীলু মিয়ার বিরোধ চলছিল। ২০০৫ সালের ৯ মে দুপুরে আরজু মিয়া ও তার স্ত্রী তাদের ছেলে কোকিলকে রান্নাঘরে রেখে বাড়ির সামনে ধান শুকাতে যায়। এই সুযোগে নীলু ভাতিজা কোকিলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

আরজু ওই দিনই নীলুকে আসামি করে মদন থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১৮ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।