খালেদার সঙ্গে কাতারের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন কাতারের রাষ্ট্রদূত আবদুল্লা আবদুল আজিজ মোহাম্মেদ আল-মানা।
রাষ্ট্রদূত মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় যান। সেখানে বৈঠকে তারা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে কথা বলেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী ও সৌদি আরবে খালেদার বিশেষ দূত এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
