ঢাকায় দুই ঠিকাদারকে গুলি
রাজধানীর ইস্কাটনে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন দুই ঠিকাদার।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইস্কাটন রোডের এ ঘটনায় আহতরা হলেন মো. শাহ আলম (৩৫) ও ইসমাইল হোসেন (৩৫)।
গুলিবিদ্ধ দুজনেই নয়টোলা এলাকার বাসিন্দা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহ আলমের ডান পায়ের উরুতে দুটি লেগেছে। ইসমাইলের বাম পায়ের উরুতে দুটি ও ডান পায়ে একটি গুলি লাগে।
দুই ঠিকাদারকে কারা গুলি করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
