২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউআইটিএসের সমাবর্তনে আসছেন মাহাথির

চট্টগ্রামের ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 08:43 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

আগামী ১৫ মার্চ ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ইউআইটিএস এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সুমন চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবর্তন বক্তা হিসেবে মাহাথির মোহাম্মদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

“বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।”

ইউআইটিএসের দ্বিতীয় সমাবর্তনে তিন হাজারের বেশি শিক্ষার্থীর অংশ নেয়ার কথা রয়েছে।

চট্টগ্রামের শিল্পগ্রুপ পিএইচপির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান ইউআইটিএস পরিচালনা কমিটির চেয়ারম্যান।

এর উপাচার্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. সামাদ।

২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয়।