দিনাজপুরে বাস খাদে, শিশুসহ নিহত ২
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাস খাদে পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হন অন্তত ৩০ জন।
ফুলবাড়ী থানার ওসি রবিউল ইসলাম খান জানান, দিনাজপুর-ফুলবাড়ী সড়কের বেজাই মোড়ে মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে ১৩ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহত বাসের সুপারভাইজার মো. বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে দিনাজপুর থেকে ঘোড়াঘাট যাওয়ার পথে বিকালে ৪টার দিকে বেজাই মোড়ে বাসের সামনের একটি চাকা ফেটে যায়। এতে বাসটি রাস্তার পাশে একটি খাদে উল্টে যায়।
আহতদের মধ্যে ১৩ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে রয়েছেন লাবনী (৩০), মাইশা (৩), আব্দুল মান্নান (৬০), সিদ্দিকুর রহমান (৪০), রফিকুল (৩৫), মমতাজ হোসেন (৫০), বিলকিস বানু (৪৫), জনি (১৬), রশিদুল (২০), মোকাররম হোসেন (৪৫), সুশান্ত (৬৫), আরাফাত (৩২)।
