মায়ের মৃত্যুতে শোকগ্রস্ত সাবেরের বাড়িতে হাসিনা
মায়ের মৃত্যুতে শোকগ্রস্ত সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেরের মা রাশেদা হোসেন চৌধুরী গত ৮ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মরদেহে দেশে আনার পর নেয়া হয় পরীবাগে সাবের চৌধুরীর বাড়িতে। মঙ্গলবার সেখানে যান আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।
রাশেদা হোসেন চৌধুরীর মরদেহের পাশে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এই সময় সাবেরসহ তার পরিবারের সদস্যদের সান্ত্বনাও দেন তিনি। রাশেদা চৌধুরীর স্বামী হেদায়েত হোসেন চৌধুরী কর্ণফুলি গ্রুপের প্রতিষ্ঠাতা। তাদের তিন ছেলের মধ্যে অন্য দুজন হলেন সাইদ হোসেন চৌধুরী ও সাদেক হোসেন চৌধুরী।
