২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 04:55 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার সকালে উপজেলার বার্নিঘাট এলাকায় পার্বতীপুর-সৈয়দপুর সড়কের একটি সেতুর নিচের জমি থেকে ২৭/২৮ বছর বয়সী ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।

পার্বতীপুর মডেল থানার ওসি নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা খবর দিলে সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের রক্তাক্ত চিহ্ন ছিল।