শরীয়তপুরে বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার
শরীয়তপুরে বিভিন্ন এলাকা থেকে বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গত রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে গ্রেপ্তারকৃতরা হলেন শরীয়তপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম লিটন মুন্সি, জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন তালুকদার, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কাসেম মৃধা ও বিএনপি কর্মী জৈনদ্দিন সরদার।
জেলার সহকারী পুলিশ সুপার মীর আবদুস সাত্তার বলেন, “বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।”
তবে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুর দাবি আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ভোট দেয়া বন্ধ করতে আতঙ্ক সৃষ্টির জন্য বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
