২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাম খেলা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

কেরাম খেলা নিয়ে ফরিদপুরের নগরকান্দায় দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 03:45 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

নগরকান্দা থানার ওসি আফসারউদ্দিন জানান, পুরাপাড়া ইউনিয়রের দফা গ্রামে কেরাম খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

“এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের  অর্ধশতধিক ব্যক্তি আহত হয়। ”

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানিয়েছে, উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দফা গ্রামের রশিদ ফকিরের সমর্থক দেলোয়ার হোসেন ফেলুর সঙ্গে একই গ্রামের ওবায়দুর রহমানের সমর্থক খায়ের মোল্যার কেরাম খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।