২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁথিয়ায় বাসের ধাক্কায় ১ জনের মৃত্যু

পাবনার সাঁথিয়া উপজেলায় বাসের ধাক্কায় এক নসিমন যাত্রী নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 02:39 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

হতাহতরা সবাই নসিমনের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে কারো পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করে সাঁথিয়া থানার এসআই শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের বয়স আনুমানিক ৩০/৩২। মুখ থেতলে যাওয়ায় তাকে কেউ সনাক্ত করতে পারছে না।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাবনা থেকে বগুড়াগামী বিআরটিসি বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমনটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক জন মারা যান।

আহত চার জনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।