চাঁদপুরে ৫ জেলেকে দণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় চাঁদপুরে পাঁচ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন, রফিক মৃধা (৩৫), রাজু মৃধা (৩০), মতি (২৭), মুসা (২৮) ও ফায়েম শিকদার (৩১)। এরা চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
রাজিব আহসান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোস্টগার্ড এ জেলেদের আটক করে। অভিযানে বিভিন্ন ধরনের জালও জব্দ করা হয়।
মার্চ-এপ্রিল এই দুই মাস মেঘনা নদীতে জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ কর্মসূচির আওতায় চাঁদপুরের ৬০ কিলোমিটার দীর্ঘ নদীতে মাছ ধরা নিষিদ্ধ।
