২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা জামায়াত নেতা গ্রেপ্তার

দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভাংচুরসহ মালামাল ছিনিয়ে নেয়ার মামলায় গাইবান্ধা সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 10:31 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

সোমবার রাত ৮টায় জেলা শহরের ডেভিড কোম্পানীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্ত্তী জানান, বোয়ালি ইউনিয়নের পিয়ারাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভাংচুরসহ নির্বাচনী মালামাল ছিনিয়ে নেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা জামায়াতের আমির আব্দুর রহীম জানান, আগামী ১৫ মার্চের নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলায় জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিমের নির্বাচনী এজেন্ট আব্দুল হামিদ।

তাই সরকারি দল দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ ষড়যন্ত্রমূলক তাকে গ্রেপ্তার করে বলে দাবি করেন তিনি।