২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইইউটিতে ওআইসি মহাসচিব

গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শন করেছেন সফররত ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 05:32 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

সোমবার দুপুরে তিনি বোর্ডবাজারস্থ আইইউটির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে  মতবিনিময় করেন।

এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মোহাম্মদ সাদিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তারিক আহসান এবং আইইউটির উপাচার্য ড. এম ইমতিয়াজ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী।

তিনদিনের সফরে রোববার মাদানি ঢাকায় এসে পৌঁছান।

আইইউটি পরিদর্শনকালে তিনি এ প্রতিষ্ঠানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ক্যাম্পাসে বকুল চারা রোপন করেন।

তিনি ইউনিভার্সিটির ল্যাবরেটরি, ওয়ার্কসপ পরিদর্শন করেন এবং শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষাদান পদ্ধতি প্রত্যক্ষ করেন।

তিনি প্রতিষ্ঠানে ছাত্রীদের আবাসনের জন্য অর্থায়নের সহযোগিতারও আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আহসান হাবিব জানান, এখানকার সকল শিক্ষার্থীদের আবাসিক হোস্টেলে থাকা বাধ্যতামূলক। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসনের ব্যবস্থা না থাকায় কোনো ছাত্রী ভর্তি করা হয় না। বিশ্ববিদ্যালয়ে ওআইসি দেশভুক্ত ২০টি দেশের এক হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছেন।