২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রহাতে আটক: যুবলীগের ২ সহ-সম্পাদক বহিষ্কার

অস্ত্রসহ পুলিশের হাতে আটক হওয়ার পর যুবলীগের দুই সহ-সম্পাদককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 05:32 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক সোহেল পারভেজ ও রিয়াজ মিনাকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে আজ ১০ মার্চ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠন থেকে বহিষ্কার করা হলো।” রোববার সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় অস্ত্র হাতে মহড়া দেওয়ার অভিযোগে সোহেল ও মিনাকে আটক করে পুলিশ। সোহেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি। আটকের সময় সোহেলের সঙ্গেই ছিলেন রিয়াজ মিনা।