২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিভিসেটের অগ্নিকাণ্ডে পুড়েছে ৬টি ঘর

গাজীপুর কামারজুরি এলাকায় একটি বাড়িতে বৈদ্যুতিক ত্রুটির কারণে টেলিভিশনে অগ্নিকাণ্ড থেকে আসবাবপত্রসহ ছয়টি ঘর পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 04:39 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোর্শেদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে টেলিভিশন ফেটে মোজাহিদুল ইসলামের বাড়িতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করে ফেলে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুনে নেভায়। আগুনে ওই বাড়ির ছয়টি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।