২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের তাড়া খেয়ে ডুবে আ. লীগ নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে পানিতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 01:17 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

নিহত হাসান আলী সর্দার (৭০) চরইসলামপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

বিজয়নগর উপজেলার চরইসলামপুরে সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহম্পতিবার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি মসজিদে তাবলীগ জামাতের একটি দলের ওপর হামলা হয়।

“ওই ঘটনায় দায়ের হওয়া  মামলার আসামিদের ধরতে সোমবার ভোররাতে গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় হাসান আলী সর্দার পালানোর জন্য পুকুরে ঝাঁপ দিলে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।”

ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত চলছে। পুলিশের কোন দুর্বলতার প্রমাণ মিললে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সকাল সাড়ে ১১টায় স্থানীয়রা হাসান আলী সর্দারের লাশ নিয়ে মিছিল করেছে। পরে দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তারা ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরায় অবরোধ করে রাখে।