২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক নিয়োগের দাবি

গর্ভবতী মায়েদের সেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ীভাবে গাইনি চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছে একটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 08:00 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রোববার বিকালে পটিয়া উপজেলা গেইটের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানায় পাবলিক পলিসি ফোরাম।

কর্মসূচি থেকে পটিয়ার জনসাধারণের স্বাস্থ্য সেবা উন্নয়নে আরও একটি অ্যাম্বুলেন্স চালু ও ধাত্রীদের পর্যাপ্ত প্রশিক্ষণসহ স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য পদে অভিজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি জানানো হয়।

পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, প্রবীণ রাজনীতিবিদ আহমেদ নুর, নজরুল ইসলাম, পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশীষ চৌধুরী, নারীনেত্রী মদিনা বেগম, জামাল উদ্দিন ও অধ্যাপক ভগীরথ দাশ।

কর্মসূচিতে পটিয়ার বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেয়।

এ কর্মসূচিতে সহায়তা করেন উন্নয়ন সংস্থা নারী প্রগতি সংঘ।