ফেনীতে দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত
ফেনী সদরে বাসচাপায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
রোববার বিকালে এ দুর্ঘটনায় নিহত সুভাষ চন্দ্র দাস (৩২) সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামের বাসিন্দা।
মহাসড়কের মহিপাল হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) এসএম জাহাঙ্গীর আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসে চাপা পড়েন সুভাষ।
ফেনী সদর হাসপাতালের নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের দিয়ে দেয়া হয়েছে।
