নিখোঁজের ১৬ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
সাভারে নিখোঁজ হওয়ার ১৬ দিন পর এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২১ ফেব্রুয়ারি নামাবাজার সংলগ্ন বক্তারপুর গ্রামে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় রমজান।
অনেক খোঁজাখুজি করে ছেলেকে না পেয়ে বাবু মিয়া সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
দুপুরে বক্তারপুর সংলগ্ন বালুঘাট এলাকায় নদীতে বস্তাবন্দি লাশ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। উদ্ধার করার পর বাবু মিয়া লাশ শনাক্ত করেন।
