২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত-বিএনপির ২১ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের দুই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি জামায়াত-বিএনপির ২১ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 03:20 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার রাতভর সীতাকুণ্ড ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিব যৌথ অভিযান চালিয়ে এদের আটক করে।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ-বিজিবি যৌথ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা নাশকতার মামলার পরোয়ানাভুক্ত আসামি।

এদিকে সাতকানিয়া উপজেলার কলাউজান ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশ জামায়াত ইসলামীর চারকর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে সাতকানিয়া থানার ওসি মো. শাহজাহান।

গ্রেপ্তারকৃতরা নির্বাচন পূর্ববর্তী নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান তিনি।