শাবিতে তথ্যচিত্র নির্মাণ কর্মশালা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী সবুজ উৎসবের শেষদিনে প্রকৃতি বিষয়ক তথ্যচিত্র নির্মাণের উপর একটি কর্মশালা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি বিষয়ক সংগঠন ‘গ্রিন এক্সপ্লোরার সোসাইটি’ আয়োজিত এই কর্মশালায় বক্তব্য দেন লোক প্রশাসন বিভাগের শিক্ষক মাহমুদ হাসান, স্থাপত্য বিভাগের শিক্ষক রোজোয়ান সোবহান প্রমুখ।
বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীকে তথ্যচিত্র নির্মাণের প্রশিক্ষণ দেন স্থানীয় সাংবাদিক আব্দুল আলিম শাহ ও শ্যামল দত্ত।
বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় গত ৩ মার্চ থেকে সবুজ উৎসব শুরু হয়।
