২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোভাযাত্রায় বাধা: মহিলা দলের প্রতিবাদ কর্মসূচি

নারী দিবসে কর্মসূচিতে পুলিশের বাধা দেয়ার প্রতিবাদে সোমবার সারাদেশে জেলা ও ঢাকা মহানগরের থানায় থানায় কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে মহিলা দল।

নিজস্ব প্রতিবেদক

রয়টার্স

Published : 08 Mar 2014, 03:26 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশের প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলীয় নেতা নারী। এরপরও আন্তর্জাতিক নারী দিবসে মহিলা দলকে কর্মসূচি করতে বাধা দিয়েছে- এটা দুর্ভাগ্যজনক।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১২টায় এই সংবাদ ব্রিফিং হয়।

অনুমতি না থাকায় সকালে মহিলা দলের নেতা-কর্মীদের শোভাযাত্রা করতে দেয়নি মহানগর পুলিশ।

ফখরুল বলেন, “সারা বিশ্বে নারীদের ক্ষমতায় ও তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যথাযোগ্য মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। সেখানে বাংলাদেশে আজকের এই কর্মসূচি মহিলা দলের শোভাযাত্রার কর্মসূচি করতে না দেয়ার ঘটনা দুঃখজনক।”

সাত দিন আগে এই কর্মসূচি পালনের কথা জানিয়ে অনুমতির জন্য মহানগর পুলিশের কাছে চিঠি দেয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে সংগঠনের সভানেত্রী নুরী আরা সাফা, সহসভাপতি লায়লা বেগম, শাহানা চৌধুরী,  যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন, ইয়াসমীন আরা হক, সাংগঠনিক সম্পাদক বিলকিস ইসলাস, মহানগর সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, কেন্দ্রীয় নেত্রী অপর্ণা রায়, আরিফা জেসমিন, হোসনে আরা হোসনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।