২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 10:14 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে।

তিনি কবিতা রানী দাশ (১৭) উপজেলার গাবতল জেলে পাড়া এলাকার রতি কান্ত দাশের মেয়ে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভাটিয়ারীর মোস্তফা ওয়েল মিলের সামনে দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল রূপম চন্দ্র সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পারাপারের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা কবিতাকে চাপা দিয়ে যায়।

“গুরুতর আহত অবস্থায় রাত ৮টার দিকে কবিতাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”