রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের দ্বিতীয় দিন
পাবনায় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে গানটি দিয়ে।
শুক্রবার সন্ধ্যা পৌণে ৭টায় দ্বিতীয় দিনের অনুষ্ঠানে এরপর ছিল ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
সন্ধ্যায় পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ ছিল শ্রোতা-দর্শকে।
গানের মাঝেই মঙ্গলপ্রদীপ জ্বালালেন চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা।
এরপর স্বাগত বক্তব্য দেন মুস্তফা মনোয়ার। তাঁর বক্তব্য শেষে সারাদেশের শিল্পীদের নিয়ে আবৃতি, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান হয়।
এরআগে শুক্রবার সকালে শাহজাদপুরের কুঠিবাড়িতে সকালে প্রীতিসম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত হয়।
রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত পাবনায় তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন ও ৩৩তম বার্ষিক সাধারণ সভা শুরু হয় বৃহস্পতিবার।
শনিবার সকাল ৯টায় পাবনার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হবে। ১০টায় থাকছে সেমিনার। শেষ দিনে রবীন্দ্র পদক ও গুণিজন সম্মাননাও প্রদান করা হবে।
এবারে গুণিজন সম্মাননা দেয়া হচ্ছে রাজশাহীর বিশিষ্ট সংগীত গুরু অমরেশ রায় চৌধুরীকে।
