পাবনায় নিখোঁজের ৩দিন পর মিলল লাশ
পাবনার আটঘরিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক গমক্ষেতে তার লাশ পেয়েছে পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাঐকোলা গ্রামের গম ক্ষেতে আসাদুল ইসলামের (৩২) লাশ পাওয়া যায়।
আসাদুল বাঐকোলা গ্রামের আজমত আলীর ছেলে বলে সনাক্ত করেছে স্থানীয়রা।
আতাইকুলা থানার ওসি আকরাম আলী জানান, কারা আসাদুলকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে এলাকাটি চরমপন্থি অধ্যুষিত হওয়ায় তাদের সঙ্গে কোন্দলের কারণেও হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে পুলিশের ধারণা করছে।
স্থানীয়দের উদ্বৃত করে ওসি আকরাম জানান, তিন দিন আগে গ্রাম থেকে নিখোঁজ হন আসাদুল।
দুপুরে বাঐকোলা গ্রামের এক গমক্ষেতে কৃষকরা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ লাশটি উদ্ধার করার সময় গ্রামবাসী লাশটি সনাক্ত করে। উদ্ধারের পর পাবনা জেনারেল হাসপাতাল মর্গে লাশটি পাঠানো হয়েছে।
